ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সমঞ্চান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। গত শনিবার রাত ১০টায় ফল প্রকাশিত হয়। ফলাফল ও এ-সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iu.ac.bd-এ পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ‘এ’ ইউনিটে ২৪০টি আসনে মোট তিন হাজার ৯৭৭ জন শিক্ষার্থী আবেদন করেন। ফলে প্রতিটি আসনে ১৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।  ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।