ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এতে ছয় হাজার ৯৩৩ জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত প্রার্থীদের জেলাওয়ারি ক্রমিক নম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও (www.mopme.gov.bd) পাওয়া যাবে। নিজস্ব প্রতিবেদক|