প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্গত অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মাস্টার্স অব ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড স্টাডিজ (এমডিপিএস) প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ২৪ আগস্ট সকাল সাড়ে নয়টা থেকে বেলা একটা পর্যন্ত মেধা তালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীদের ভর্তি করা হবে। আর ২৬ আগস্ট সকাল সাড়ে নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত অপেক্ষমাণ তালিকার নিবন্ধন এবং একই দিন বেলা সাড়ে ১১টা থেকে একটা পর্যন্ত ভর্তি করা হবে। ক্লাস শুরু হবে ২৭ আগস্ট। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।