ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদের সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৬২০টি আসনের বিপরীতে পরীক্ষায় প্রাথমিকভাবে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছেন ৫ হাজার ৬৬৮ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।