ফল প্রকাশের দাবিতে এবার ভাঙচুর আইন বিভাগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার ফল প্রকাশের দাবিতে এবার বিভাগে ভাঙচুর চালিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা। গতকাল রোববার সকালে মানববন্ধন শেষে তাঁরা বিভাগীয় চেয়ারম্যানের কক্ষের সামনে এ ভাঙচুর চালান। গত শনিবার দর্শন বিভাগের শিক্ষার্থীরা একই দাবিতে বিভাগে ভাঙচুর করেছিলেন ।আইন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ আট মাসেও ফল প্রকাশ করা হচ্ছে না। দ্রুত ফলাফল ঘোষণার দাবিতে গতকাল বিভাগের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা বিভাগের সামনে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মিছিল বের করেন। মিছিলটি চেয়ারম্যানের কক্ষের সামনে গেলে শিক্ষার্থীরা কক্ষের সামনে রাখা ফুলের টবে ভাঙচুর চালান। শিক্ষার্থীদের শান্ত করতে এগিয়ে আসেন বিভাগের শিক্ষকেরা। দ্রুত ফল প্রকাশের আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হন।