ফল বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সন্ধ্যাকালীন এমএড কোর্সের ভর্তি পরীক্ষায় অংশ না নিয়েও মেধাতালিকায় নাম আসা শিক্ষার্থীর ফল বাতিল করেছে কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার আইইআরের পক্ষ থেকে বলা হয়, নাসরিন হোসাইন নামের এক পরীক্ষার্থী (রোল নম্বর ২৫৫৮) ২০৭ নম্বর কক্ষে বসে পরীক্ষা দেন। কিন্তু তাঁর জন্য ২০৮ নম্বর কক্ষ বরাদ্দ ছিল। প্রবেশপত্রের ইংরেজিতে লেখা ৮ সংখ্যাটিকে তিনি ৩ মনে করেছেন। তাই ভুল করে পল্লবী বাড়ৈ (রোল ২৫৫৩)-এর আসনে বসে পরীক্ষা দেন। হাজিরা খাতা ও উত্তরপত্রে ‘ভুল’ রোল নম্বর লেখেন। গতকাল শুক্রবার প্রথম আলোসহ কয়েকটি দৈনিকে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। পরে আইইআর এই বিজ্ঞপ্তি পাঠায়।