ফল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সাত শতাধিক দুস্থ পরিবারের মানুষের মধ্যে বিনা মূল্যে মৌসুমি ফল বিতরণ করা হয়েছে। হাসনাবাদ কামুচান শাহ উচ্চবিদ্যালয়ের মাঠে গতকাল বৃহস্পতিবার এ লতিফ চেরিট্যাবল ফাউন্ডেশনের উদ্যোগে প্রত্যেক পরিবারকে একটি কাঁঠাল ও এক কেজি আম দেওয়া হয়। এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরে আলম, সাধারণ সম্পাদক জুয়েল সরদার, কোষাধ্যক্ষ মোক্তাদির প্রমুখ উপস্থিত ছিলেন।