ফল বিপর্যয়, ৬৬ কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষায় ফল বিপর্যয়ের কারণে বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে একজন পরীক্ষার্থীও পাস না করায় বোর্ডের তিনটি প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করা হবে।গতকাল বুধবার বরিশাল শিক্ষা বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তারা এসব তথ্য জানান। এ বিষয়ে ২৮ জুলাই বোর্ডের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তাঁরা। বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডের অধীন এবারের এইচএসসি পরীক্ষায় জয়কলস টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, বিএসএল মহিলা কলেজ এবং কেদারপুর সোনার বাংলা কলেজের কোনো পরীক্ষার্থী পাস করেনি। পাসের হার শূন্য হওয়ায় ওই তিন প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পাসের হার ৫০ শতাংশের কম হওয়ায় বোর্ডের আরও ৬৩টি কলেজের অনুমোদন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে।বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।