ফল ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
রাজধানীর ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা গতকাল শনিবার দুপুরে ধর্মঘট প্রত্যাহার করেছেন৷ ফল ফরমালিনমুক্ত করা, ফরমালিন মুক্ত অভিযানের নামে ভ্রাম্যমাণ আদালতের হয়রানি বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য গত বৃহস্পতিবার থেকে ফল ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখেন৷
ঢাকা মহানগর ক্ষুদ্র ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সানাউল্লাহ গতকাল প্রথম আলোকে বলেন, ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের স্বার্থের কথা বিবেচনা করে এবং ফলের আড়তদারদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়৷
ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পর রাজধানীর বিভিন্ন জায়গায় ফলের দোকান খুলতে দেখা যায়৷
রাজধানীতে ফলের আড়তদারদের ধর্মঘট ও মানববন্ধন: ‘ফল ব্যবসায়ীদের হয়রানি ও ফরমালিন পরীক্ষায় ভুল যন্ত্রের’ ব্যবহার বন্ধের দািবতে গতকাল ভোর চারটা থেকে বেলা দুইটা পর্যন্ত ঢাকা মহানগর ফল আমদািন-রপ্তািনকারক ও আড়তদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ডাকে ধর্মঘট পালন করেন ব্যবসায়ীরা৷
দুপুরে পুরান ঢাকার বাদামতলী এলাকায় মানববন্ধন করেন আড়তদাররা৷ দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত মানববন্ধনে বাদামতলী ঘাট এলাকা থেকে ওয়াইজঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটারজুড়ে কয়েক শ ফল ব্যবসায়ী ও কর্মচারী অংশ নেন৷
মানববন্ধনে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ ফ্রেশ ফুড আমদানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি সাধন চন্দ্র দাশ, ঢাকা মহানগর ফল আমদানি-রপ্তানিকারক ও আড়তদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ওয়াইজঘাট ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলতাফ হোসেন প্রমুখ৷