ফল সংশোধনের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের অনার্স পার্ট-৪ পরীক্ষার প্রকাশিত ফলে কারিগরি ত্রুটির প্রতিবাদ ও ফল সংশোধনের দাবিতে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ করেছেন। গতকাল সোমবার তাঁরা গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভকারীরা শান্ত হন। জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার ওই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ২৮টি বিষয়ে ২৪৫টি কলেজের ১৪৬টি কেন্দ্রে মোট ১ লাখ ৪ হাজার ৪৫১ জন এ পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় পাসের হার ছিল ৭৬ দশমিক ১২ শতাংশ।