চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের এক ছাত্রের সম্মান তৃতীয় বর্ষের ভুল ফলাফল প্রকাশিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে সম্মান শ্রেণীর চূড়ান্ত ফলাফলে দ্বিতীয় শ্রেণী থেকে বঞ্চিত হন ওই শিক্ষার্থী। ১২ বছর ধরে ঘুরেও তিনি ফল সংশোধন করতে পারছেন না।জানা গেছে, ওই শিক্ষার্থীর নাম এম এ কাশেম। তিনি হিসাববিজ্ঞান বিভাগের ১৯৯৩-১৯৯৪ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি জানান, গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।কাশেম লিখিত বক্তব্যে বলেন, তাঁর সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৯৯৯ সালে। এ পরীক্ষায় তাঁর দুটি পত্রে খুব কম নম্বর আসে। পরে দেখা যায়, টেবুলেশন শিটে এ দুটি পত্রের প্রকৃত নম্বর ওঠানো হয়নি। ফলে চূড়ান্ত ফলে তিনি দ্বিতীয় শ্রেণী থেকে বঞ্চিত হন। ১২ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন মহলে ফল সংশোধনের দাবি জানিয়ে আসছেন, কিন্তু এখনো তাঁর ফল সংশোধন করা হয়নি।ত ৎ কালীন পরীক্ষা কমিটির সভাপতি ও বর্তমান বাণিজ্য অনুষদের ডিন কে এম গোলাম মহিউদ্দিন বলেন, সংশ্লিষ্ট দপ্তর থেকে আমাদের জানানো হলে ফলাফল সংশোধন করা হবে।’ পরীক্ষা নিয়ন্ত্রক মো. মোজাফ্ফর হোসাইন বলেন, ‘এটি অনেক পুরোনো ঘটনা।’