ফল ৮ নভেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গতকাল অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য শাখার সেকশন অফিসার মনোজ কুমার মজুমদার বলন, এ বছর ১২ হাজার ৭১৭ জন আবেদনকারীর মধ্যে ৯ হাজার ৮১৮ জন ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। এ বছর তিনটি অনুষদের ১৪টি বিভাগে ১ হাজার ৫ জন শিক্ষার্থীকে ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.kuet.ac.bd) পাওয়া যাবে।