ফলক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ও মুশুলি ইউনিয়নের মধ্যে সড়কপথে যোগাযোগ স্থাপনের জন্য ত্রিমোহনী খালের ওপর প্রস্তাবিত পদচারী-সেতুর ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করা হয়েছে। স্থানীয় সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান গতকাল মঙ্গলবার দুপুরে ফলকটি উন্মোচন করেন। এ সময় নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী, নান্দাইল পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।