ফলক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে গতকাল বুধবার পল্লী সঞ্চয় ব্যাংকের পীরগঞ্জ শাখা কার্যালয়ের ফলক উন্মোচন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে পল্লী সঞ্চয় ব্যাংকের ১০০টি শাখার উদ্বোধন করেন। এরপর উপজেলা ‘একটি বাড়ি একটি খামার’ কার্যালয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের ফলক উন্মোচন করেন সাবেক সাংসদ মো. ইমদাদুল হক। এর আগে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান হয়। সভাপতিত্ব করেন ইউএনও ইফতেখারুল ইসলাম খন্দকার। বক্তব্য দেন ইমদাদুল হক, পৌরসভার মেয়র কশিরুল আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী জাহাঙ্গীর আলম প্রমুখ।