প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনের নাম পরিবর্তন করে শেখ কামাল মিলনায়তন করা হয়েছে। একই সঙ্গে ছাত্রীদের জন্য নির্মিতব্য হোস্টেলের নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শেখ কামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ফলক উন্মোচন ও কলেজের বার্ষিক আন্তবিভাগ সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত। কলেজের অধ্যক্ষ এস এম মনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি কে এম হোসেন আলী, সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ খালিদ সাইফুল্লাহ প্রমুখ।