ফলকেন টায়ারের দুটি নতুন মডেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিটল নিলয় গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘নিটল মার্কেটিং কোম্পানি’ (টায়ার অ্যান্ড রাবার) প্রাইভেট লিমিটেড সম্প্রতি বিশ্বখ্যাত জাপানি ব্র্যান্ড ফলকেন টায়ারের দুটি নতুন মডেলের বাজারজাত শুরু করেছে। মডেল দুটি হলো ফলকেন সিনসেরা এসএন ৮৩২আই এবং জিএক্সজেডই ৯১৪। এ উপলক্ষে ঢাকার রিজেন্সি হোটেলের সেলিব্রেশন হলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি ও নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সুমিতোমো রাবার এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ইয়াসুহিরো নিমোতো, সুমিতোমো রাবার থাইল্যান্ড কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক টাকুয়া মাচিদা। অনুষ্ঠানে ফলকেন টায়ারের প্রতিনিধি হিসেবে ছিলেন স্টামফোর্ড টায়ার ইন্টারন্যাশনাল, সিঙ্গাপুর-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (বিপণন বিভাগ) পটবেরিম্যান। অনুষ্ঠানে অতিথি ও টায়ার ব্যবসায়ীদের উদ্দেশে ধন্যবাদসূচক বক্তব্য দেন নিটল নিলয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুসাব্বির আহমাদ। পরে ‘ফলকেন টায়ার ডিনার নাইট’-এ সেরা ডিলারদের পুরস্কৃত করা হয়। এ পর্বে আরও ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যা ফল ড্র। উল্লেখ্য, ফলকেন টায়ার তৈরি করে জাপানের সুমিতোমো রাবার ইন্ডাস্ট্রি। আর এ টায়ার এশিয়ায় বাজারজাত করে স্ট্যামফোর্ড টায়ার সিঙ্গাপুর। বাংলাদেশে এ টায়ার বাজারজাত করে আসছে ‘নিটল মার্কেটিং কোম্পানি’। বিজ্ঞপ্তি।