প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে গতকাল সোমবার থেকে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। ‘দেশি ফলের অনেক গুণ, নেইকো জুড়ি তার/ স্বাদে অর্থে তুলনাহীন, পুষ্টি কিংবা আহার’ এবারের মেলার মূল প্রতিপাদ্য। গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে ইউএনও শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে উদ্বোধনী সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালিব খান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসান-উদ-দৌলা প্রমুখ।