ফলদ বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দিন বদলের বাংলাদেশ ফল বৃক্ষে ভরব দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার দুপচাঁচিয়া ও নওগাঁর বদলগাছিতে গতকাল সোমবার থেকে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে। দুপচাঁচিয়ায় মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ নূরুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও শাহেদ পারভেজ। মেলায় ১৫টি স্টল অংশগ্রহণ করেছে। বদলগাছিতে ইউএনও হুসাইন শওকতের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান মোস্তফা অলি আহম্মেদ রুমী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।