ফলপ্রসূ আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসএফের আমন্ত্রণে ভারতের পতিরামে বিজিবির সঙ্গে গত বৃহস্পতিবারের বৈঠক সফল হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান পিএসসি। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কর্নেল মো. খালেকুজ্জামান পিএসসি। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন রায়গঞ্জ সেক্টরের ডিআইজি জর্জ মঞ্জুরাল। বৈঠকে বর্তমানে দিনাজপুর সীমান্তে শূন্যের কোঠায় থাকা হত্যাকাণ্ডের ঘটনা পুনরাবৃত্তি না হওয়া ও সীমান্তে ভূমি জরিপের বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া বর্তমানে ভারত থেকে আসা দিনাজপুর সীমান্তে ইয়াবার চালান ধরা পড়ায় ইয়াবা পাচার বন্ধে এবং এ সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে কোনো ইয়াবা কারখানা গড়ে তা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা বিষয়ে আলোচনা হয়েছে।