ফলমণ্ডির ফলে ফরমালিন নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রেলওয়ে মেনস মার্কেটের পাশের পাইকারি বাজারে অভিযান চালিয়ে ফরমালিনের অস্তিত্ব পাননি ভ্রাম্যমাণ আদালত। এই পাইকারি বাজারটি ‘ফলমণ্ডি’ নামে পরিচিত। গতকাল সোমবার টানা তিন ঘণ্টা ফরমালিন শনাক্ত করার যন্ত্র দিয়ে ফলমণ্ডির ১৩টি আড়তের বিভিন্ন ফল পরীক্ষা করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে সহায়তা করেন বিএসটিআই চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক মো. মামুনুর রহমান ও সিনিয়র পরীক্ষক দেবাশিষ বড়ুয়া। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন বলেন, ফলমণ্ডি চট্টগ্রামে ফলের সবচেয়ে বড় পাইকারি বাজার। আম, আপেল, আঙুর ও মাল্টায় ফরমালিন পাওয়া যায়নি।