ফলাফল খারাপ, দায়ী অবিবেচক রাজনৈতিক ব্যক্তিত্বরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও এইচএসসি ও সমমানের ফল ‘খারাপ’ হওয়ার জন্য বিএনপি-জামায়াতকে দোষারোপ করেছেন।
আজ দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘বারবার হরতাল না দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছিলাম। কিন্তু বিএনপি-জামায়াত তোয়াক্কা করেনি। এর ফলে শিক্ষার্থীদের প্রচণ্ড চাপের মধ্যে পরীক্ষা দিতে হয়েছে। অনেকের ফল ভালো হয়নি। এসব কারণে এবার পাসের হার কিছুটা কম। এর জন্য দায়ী কিছু অবিবেচক দায়িত্বহীন ও ভবিষ্যতের স্বার্থহানিকর কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব।
সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী।