ফলাফল পরিবর্তনে আন্দোলন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রায় ছয় মাস পর নির্বাচনী ট্রাইব্যুনাল ভোট পুনর্গণনার মাধ্যমে বিএনপির নেতা এনামুল হককে চেয়ারম্যান ঘোষণা করায় সেখানে আন্দোলন অব্যাহত রয়েছে। নির্বাচনের পর অবশ্য ওই ইউনিয়নে আওয়ামী লীগের নেতা মশিয়ার রহমানকে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছিল।ভোট পুনর্গণনার মাধ্যমে এনামুল হককে বিজয়ী ঘোষণার পর থেকে মশিয়ার রহমানের সমর্থকেরা বিক্ষোভ, ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। গত রোববার দুপুরে মশিয়ার রহমানের সমর্থনে বিক্ষোভ মিছিল করা হয়।গত ৯ জুন শ্রীপুর সদর ইউপির নির্বাচন হয়। নির্বাচনের ফলাফলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমানকে চেয়ারম্যান ঘোষণা করা হয়। নির্বাচনে তিনি চার হাজার ৭০২ ভোট পান এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক চার হাজার ২৩৩ ভোট পান। পরাজিত প্রার্থী ভোট গণনায় কারচুপির অভিযোগ এনে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন।ওই মামলায় গত মঙ্গলবার ট্রাইব্যুনালের বিচারক শেখ রাজিয়া সুলতানা ভোট পুনর্গণনা করেন। গণনায় নির্বাচিত চেয়ারম্যান মশিয়ার রহমানের এক হাজার ৪৫৮টি ভোট বাতিল বলে বিবেচিত হয়। তাই আদালত এনামুল হককে চেয়ারম্যান ঘোষণা করেন।মশিয়ার রহমান বলেন, ‘এত দিন পর ফল পরিবর্তনের এই ষড়যন্ত্র আমি মেনে নেব না।’ এনামুল হক বলেন, ‘মামলায় আদালত আমাকে বিজয়ী ঘোষণা করেছেন। এখন আমি জীবন নিয়ে শঙ্কিত।’জেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকুনুজ্জামান বলেন, ‘শুনেছি, ট্রাইব্যুনালের বিচারক গত মঙ্গলবার ভোট পুনরায় গণনা করেন। ওই গণনায় মশিয়ার রহমানের চেয়ে এনামুল হকের বৈধ ভোট বেশি। বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ারভুক্ত। কিন্তু আমরা ঝামেলা পোহাচ্ছি।’