প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (পাস) কোর্সে ভর্তির প্রথম মেধাতালিকা গতকাল রোববার প্রকাশ করা হয়েছে। ফলাফল জানতে যেকোনো মোবাইল মেসেজ অপশন থেকে nu<space>AT< space >Roll No লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে৷ এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd/admissions) ফলাফল পাওয়া যাবে। গতকাল রোববার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এসব তথ্য জানান৷ গাজীপুর প্রতিনিধি