প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী সূত্রে জানা গেছে, গত রোববার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট তিন শিফটে ‘বি’ ইউনিটের পরীক্ষা হয়। পরীক্ষায় ৪২০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ১০ হাজার ৫৭৬ জন। গতকাল সোমবার বেলা আড়াইটায় এই ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও পাওয়া যাবে।