ফলাফল প্রত্যাখ্যান বিএনপির, দাবি পুনর্নির্বাচনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী পৌরসভা নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার দুপুর সংগঠনের সভাপতির বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দলটি এ দাবি জানায়।
সংবাদ সম্মেলনে বিএনপির জেলা সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম লিখিত বক্তব্যে বলেন, কেন্দ্রগুলোর মুড়ি বইয়ের নির্দিষ্ট ভোটের তুলনায় জমা পড়া ভোটের সংখ্যা বেশি। প্রায় সবগুলো কেন্দ্রে ভোটের বাক্স পরিবর্তন করে আনা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তার কাছে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই।
সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী অর্ণব নেওয়াজ মাহমুদ, জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন চৌধুরী, আসাদুজ্জামান লাল, দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সদর পৌরসভায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মহম্মদ আলী চৌধুরী। তিনি পেয়েছেন ১২ হাজার ৮২৭ ভোট।