ফলাফল বাতিলের দাবি বিএনপি-সমর্থিত প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারাসহ নানা অভিযোগ এনে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুল মোতালেব ফল বাতিলের দাবি জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান।

সংবাদ সমেঞ্চলনে আবদুল মোতালেব বলেন, শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের কাস্টিং হওয়া এক লাখ ৬২ হাজার ৭১৬টি ভোটের মধ্যে ১০ হাজার ৪০৬টি ভোট উদ্দেশ্যমূলকভাবে বাতিল দেখানো হয়েছে। বাতিল এসব ভোট তাঁর পক্ষের বলে তিনি দাবি করেন। আবদুল মোতালেব বলেন, এ ছাড়া অনেক ব্যালটের মুড়ির সঙ্গে প্রদত্ত ভোটের কোনো মিল নেই। প্রায় সবগুলো ভোট কেন্দ্র ক্ষমতাসীন দলের সমর্থিত কর্মী-সমর্থকেরা দখল করেন এবং তাঁর এজেন্টদের মারধর ও হুমকি দিয়ে বের করে দেন বলে অভিযোগ করেন আবদুল মোতালেব।
সংবাদ সমেঞ্চলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম, সহসভাপতি আহমঞ্চদ আলী রুশদী, হুমায়ূন কবীর সরকার, জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক সভাপতি এস এম রুহুল আমীন প্রমুখ।
এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা শাহনওয়াজ দিলরুবা খান দাবি করে বলেন, গাজীপুরে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সবগুলো উপজেলায় শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।