ফলাফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্নাতক প্রথম বর্ষের বিদ্যমান ভর্তি পরীক্ষার পরিবর্তে এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে ভর্তি করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, মন্ত্রণালয় মনে করে, বর্তমান ভর্তি পরীক্ষার পদ্ধতিতে শিক্ষার্থীদের যেমন অর্থের খরচ হয়, তেমনি নানা ধরনের হয়রানিও হয়। এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে এটি করা গেলে শিক্ষাবর্ষ (সেশন) দ্রুত শুরু করা সম্ভব হবে।
ওই কর্মকর্তা আরও জানান, যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের আইনে চলে, তাই তাদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যায় না। এ জন্য তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ রকম একটি উদ্যোগ এর আগেও একবার নেওয়া হয়েছিল, কিন্তু সেটি বাস্তবায়ন করা যায়নি।