ফলাফলের ভুল সংশোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১২ সালের স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষার ফলাফলে রাজধানীর ইডেন মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ক্ষেত্রে যে ভুল হয়েছিল, তা সংশোধন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে ভুলের কারণে অনুত্তীর্ণ দেখানো ছাত্রীরা এখন পাস করলেন।
গত মঙ্গলবার প্রকাশিত ফলে ইডেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বেশ কিছুসংখ্যক ছাত্রীর যে কোর্স ছিল না, তা ফলের শিটে দেখিয়ে তাঁদের ওই কোর্সে অনুপস্থিত দেখানো হয়। ফলে তাঁদের অনুত্তীর্ণ দেখানো হয়েছে। এ নিয়ে গতকাল বুধবার প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, ইডেন কলেজের ভুলের কারণে এই ভুল হয়েছিল। গতকাল সকালেই তা সংশোধন করা হয়েছে।