ফলিত গণিত বিভাগে সেশনজটের আশঙ্কা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক ও শ্রেণীকক্ষের সংকটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে সেশনজটে পড়ার আশঙ্কা প্রকাশ করছেন ওই বিভাগের শিক্ষার্থীরা।ফলিত গণিত বিভাগের শিক্ষার্থীরা জানান, বর্তমানে এ বিভাগের বিভিন্ন বর্ষে চার শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করেন। তাঁদের পাঠদানের জন্য কমপক্ষে পাঁচটি শ্রেণীকক্ষের প্রয়োজন থাকলেও আছে মাত্র তিনটি। প্রয়োজনীয়সংখ্যক শ্রেণীকক্ষ না থাকায় শিক্ষার্থীদের প্রতিদিনই ক্লাস করতে গিয়ে সমস্যার মুখোমুখি হতে হয়।শিক্ষার্থীরা আরও জানান, শিক্ষার্থীর সংখ্যা ও পাঠ্যসূচি অনুযায়ী তাঁদের কমপক্ষে ১৮ জন শিক্ষক প্রয়োজন। এখন ১২ জন থাকলেও তিনজন ছুটিতে আছেন। সব মিলিয়ে কর্মরত আছেন মাত্র নয়জন। তাঁদের পক্ষে সব বর্ষের ক্লাস নেওয়া সম্ভব হয় না। প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক না থাকায় বিভিন্ন বর্ষের পরীক্ষার ফলাফল প্রস্তুত করতে (টেবুলেশন শিট) সমস্যা হয়।শিক্ষার্থীরা আরও জানান, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার কাজে তাঁদের একটি বড় কম্পিউটার ল্যাবের প্রয়োজন। ছোট একটি কম্পিউটার ল্যাব থাকলেও তা দিয়ে সব শিক্ষার্থীর প্রয়োজন মেটানো কোনোভাবেই সম্ভব হয় না। এ কারণে তাঁদের বাইরে গিয়ে কাজ সারতে হয়।শিক্ষার্থীরা আরও বলেন, এভাবে চলতে থাকলে তাঁরা সেশনজটে পড়ার পাশাপাশি চাকরিসহ বিভিন্ন দিক থেকে পিছিয়ে পড়বেন। তাঁরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে চলা শিক্ষকসংকটসহ অন্যান্য সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।ফলিত গণিত বিভাগের কার্যালয় সূত্রে জানা গেছে, এ বিভাগের শিক্ষকদের বসার জন্য আলাদা কোনো চেম্বার দেওয়া হয়নি। এতে এক কক্ষে কয়েকজন শিক্ষককে বসে কাজ চালাতে হচ্ছে।সভাপতি শামসুল আলম সরকার বলেন, বিভাগের শিক্ষকসংকট দূর করতে নতুন করে শিক্ষক নিয়োগ দেওয়ার প্রয়োজনীয়তা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবে।