বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট আইন-২০১১-এর খসড়া মন্ত্রিসভার বৈঠকে নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। খসড়ায় প্রতিষ্ঠানটি পরিচালনায় একটি বোর্ড গঠনের কথা বলা হয়েছে।গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্বে করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এসব তথ্য জানান।খসড়া আইনে আছে, শিক্ষাবিদ, বিজ্ঞানী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এ প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ড গঠন করা হবে। কৃষিমন্ত্রী বোর্ডের চেয়ারম্যান থাকবেন।প্রেস সচিব আবুল কালাম আজাদ আরও জানান, ১৯৬৮ সালে ডা. মোহাম্মদ ইব্রাহিম বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য আইন প্রণয়নের প্রয়োজন হওয়ায় মন্ত্রিসভার বৈঠকে খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। তিনি জানান, এ প্রতিষ্ঠানটি হবে গবেষণামূলক।এ ছাড়া গতকালের বৈঠকে গত ২ মার্চ জার্মানির বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব সংস্কৃতি উৎ সবে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণের বিষয়; ৪ থেকে ৮ জুলাই জেনেভায় জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক সংস্থার বার্ষিক অধিবেশনে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ এবং ৩০ মে থেকে ২ জুন ব্যাংককে এশিয়ান এনার্জি ফোরামের তৃতীয় সভায় প্রতিনিধিদলের অংশগ্রহণের বিষয়গুলো তুলে ধরা হয়।বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্য ও দেশবাসীকে ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানান।