ফলে ফরমালিন ছয় দোকানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ফরমালিন দেওয়া ফল বিক্রি করার অপরাধে ছয়টি দোকানের মালিকের কাছ থেকে ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালত পৌরশহরে অভিযান চালিয়ে তাঁদের কাছ থেকে জরিমানা আদায় করেন। গতকাল সকালে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিনের নেতৃত্বে জেলা মৎস্য কর্মকর্তা হরেন্দ্রনাথ সাহা ও পুলিশের সহায়তায় শাহজাদপুর পৌরশহরের দাড়িয়াপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় ফরমালিন মিশ্রিত ফল বিক্রির সময় মামুন মিয়া, অনুপ সাহা, উত্তম কুমার সাহা, পার্থ সাহা, হাসু মিয়া ও মো. কমর আলীর দোকান থেকে ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।