ফলে ফরমালিন শনাক্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের ছয়টি দোকানের ফল পরীক্ষায় মানবদেহের জন্য ক্ষতিকর ফরমালিন শনাক্ত হয়নি। গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান।
আম, মাল্টাসহ বিভিন্ন মৌসুমি ফলে ফরমালিন রয়েছে কি না, তা পরীক্ষার জন্য এ অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালত সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া দরগাহ বাজার এলাকার ডিজিটাল সাগর বেকারি ও ছলিমপুর ফকিরহাট বাজারের আল মদিনা বেকারিকে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই পণ্য উৎপাদন ও বিক্রি করায় জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সীতাকুণ্ডের নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ শাহীন ইমরান। তাঁকে সহযোগিতা করেন বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা মাহমুদুল হাসান।
শাহীন ইমরান জানান, বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় ডিজিটাল সাগর বেকারিকে ৫০ হাজার ও আল মদিনা বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আল মদিনা বেকারির ব্যবস্থাপক কাউছার মিয়াকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।