ফলে রাসায়নিক দ্রব্য মেশানোর প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমি ফলে বিষাক্ত রাসায়নিক ও ফরমালিন মেশানোর প্রতিবাদে গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে চারটি সংগঠন। এ সময় সংগঠনগুলোর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদারের পাশাপাশি আইন কঠোর করার দাবি জানান। বিষাক্ত রাসায়নিক ও ফরমালিন মেশানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়। জনউদ্যোগ, পরিবেশ ছাত্র ফোরাম, পিপলস ভয়েস ও বর্ণালী নামের চারটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংঠনের নেতারা অংশ নেন। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশান চট্টগ্রামের সাবেক সভাপতি দেলোয়ার মজুমদার, রাজনীতিবিদ শাহ আলম, অধ্যাপক মুহাম্মদ ইদ্রিছ, অশোক সাহা, জনউদ্যোগ সমন্বয়কারী শরীফ চৌহান, বর্ণালীর চেয়ারম্যান সরোজ কান্তি দাশ, সালাহউদ্দিন তানসেন, শ্যামল মজুমদার প্রমুখ। বক্তারা বলেন, কার্বাইড দিয়ে ফল পাকানো হচ্ছে আর ফরমালিন দিয়ে সংরক্ষণের মেয়াদ বাড়ানো হচ্ছে। এগুলো মানবদেহের জন্য ক্ষতিকর। এসব দমনের জন্য ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন।