ফসল রক্ষা বাঁধ সংস্কারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ ও সিলেটের সব হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে হাওর উন্নয়ন পরিষদ মানববন্ধন ও সমাবেশ করেছে। গতকাল সোমবার নগরের কোর্টপয়েন্টে মানববন্ধন চলাকালে সমাবেশও হয়। পরিষদের সভাপতি মনোরঞ্জন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালেদ মিয়ার সঞ্চালনায় বক্তৃতা করেন দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, পরিষদের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন, মো. কামরুজ্জামান, কফিল উদ্দিন, মো. সাকিল মুরাদ, জাহাঙ্গীর আলম, হাকিম ছাদউল্লাহ বাচ্চু, মো. আনা মিয়া হাজারী, রবিউল ইসলাম খান, বাদল পুরকায়স্থ প্রমুখ। বক্তারা হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।