ফসল রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে যথাযথ উদ্যোগ গ্রহণের দাবিতে গতকাল শুক্রবার বিশ্বম্ভরপুর উপজেলায় মানববন্ধন হয়েছে। স্থানীয় খরচার হাওরপারের বাসিন্দাদের উদ্যোগে হাওরের বাহাদুরপুর গ্রামের পাশের বেড়িবাঁধের ওপর এই মানববন্ধন হয়। এতে এলাকার কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে কৃষক আবদুল কাইউম, উপজেলা যুবলীগের আহ্বায়ক নুরুল আলম সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রুকন মিয়া, ইউপির সাবেক সদস্য আবদুল গণি আনসারী প্রমুখ বক্তৃতা করেন।