ফসলি জমি রক্ষায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ও ফসলি জমি রক্ষার দাবিতে মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের মেঘনার তীরবর্তী চর আবদুল্লাহপুর গ্রামের কৃষকেরা মানববন্ধন করেছেন। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শেষে কৃষকেরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আবদুল্লাহপুর এলাকায় আওয়ামী লীগের প্রভাবশালী একটি চক্র বালুমহালের ইজারার নাম করে নদীর তীরে এসে বালু কাটছে।