ফসলি জমির মাটি দিয়ে ইট তৈরির দায়ে দুজনের দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফসলি জমির মাটি কেটে ইট প্রস্তুত করার দায়ে ফেনীর দাগনভূঞার দুটি ইটভাটাকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌসী বেগম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ফেরদৌসী বেগম প্রথমে দাগনভূঞা পৌর এলাকার উদরাজপুর এলাকার ন্যাশনাল ব্রিকস-১-এর মালিককে ৩০ হাজার ও পরে উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের ভাষাশহীদ আবদুস সালাম নগরে অবস্থিত ন্যাশনাল ব্রিকস-৩-এর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
প্রশাসন সূত্র জানায়, ইটভাটার মালিকেরা ফসলি জমি থেকে মাটি না কাটার অঙ্গীকার করেছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌসী বেগম বলেন, কৃষিজমির মাটি কেটে ইট তৈরির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান, ৮ ফেব্রুয়ারি ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়ার সময় পাঁচটি ট্রাক্টরকে জরিমানা করা হয়।