ফসলের ন্যায্য মূল্য দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কৃষি উপকরণের দাম কমানো, খাসজমি ভূমিহীনদের পত্তন, ভূমি সংস্কার, কৃষকদের জন্য কৃষি আদালত ও ভূমি আদালত গঠনসহ কৃষকদের জন্য অবিলম্বে পল্লি রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন জাতীয় কৃষক সমিতির নেতারা। গতকাল রোববার দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে জাতীয় কৃষক সমিতি দিনাজপুর জেলা শাখা আয়োজিত সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। সম্মেলনের উদ্বোধন করেন ‘তিস্তা বাঁচাও, নদী বাঁচাও’ আন্দোলনের আহ্বায়ক নজরুল ইসলাম হাক্কানী। ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড আফছার আলীর মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন শেষে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান।