ফসলের সঙ্গে শত্রুতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার নিমকুড়ি গ্রামের দুই কৃষকের জমিতে কীটনাশক দিয়ে চার বিঘা জমির উঠতি আমন ধান নষ্ট করা হয়েছে। এ ঘটনায় চান মিয়া নামের ভুক্তভোগী এক কৃষক গত বৃহস্পতিবার রাতে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
গত ২৯ সেপ্টেম্বর রাতে এ ঘটনা ঘটে। একই রাতে অভিযোগকারীর বড় ভাই ফেরদৌস আলমের পুকুরে বিষ দিয়ে তিন লাখ টাকার মাছ নিধন করা হয়েছে।