ফসলের সঙ্গে শত্রুতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়ার চাচইধানাইড় গ্রামের মো. জাকির হোসেনের জিরাখেতের জিরাগাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। চাচইধানাইড় ফকিরবাড়ির পশ্চিম পাশের মাঠের ৭৮ শতাংশ জমির জিরাগাছ মেরে ফেলা হয়েছে। জাকির হোসেন জানান, চার মাস আগে ওই জমিতে ইরানি জিরাগাছ লাগান তিনি। গত বুধবার রাতে আগাছা মারা ওষুধ ব্যবহার করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালেই গাছ ঝলসে গেছে। গতকাল শনিবার পুরো খেতের গাছ মরে গেছে। শত্রুতামূলক এ কাজ করেছে। এতে তাঁর প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। লোহাগড়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, গাছে ফুল এসেছিল।