ফাঁদ পেতে বোমা উদ্ধার, পালাল সরবরাহকারী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আগারগাঁও এলাকা থেকে গতকাল শনিবার ১৪টি পেট্রলবোমা উদ্ধার করেছে র্যাব-২-এর একটি দল। বেলা দুইটার দিকে আগারগাঁও মোড় থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
র্যাব-২-এর অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, পেট্রলবোমা উদ্ধার ও ক্রেতাদের ধরার জন্য কৌশলে এক সরবরাহকারীর সঙ্গে যোগাযোগ করা হয়। ওই সরবরাহকারী পেট্রলবোমাগুলো নিয়ে কিছু দূর এসেও ছিলেন। কিন্তু কৌশলের বিষয়টি টের পেয়ে তিনি পানির ট্যাংক মোড়ে বোমাগুলো ফেলে চলে যান। ওই সরবরাহকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।