ফাঁদে আটক মেছো বাঘ অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের ভাদগাঁও গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মেছো বাঘ আটক করা হয়েছে। পরে বন বিভাগ বাঘটিকে উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করে।গ্রামবাসী জানান, কিছুদিন ধরে ভাদগাঁও গ্রামের বিভিন্ন বাড়ির হাঁস-মোরগ খোয়া যাচ্ছিল। কোনো বন্য প্রাণীই এ কাজ করছে বলে ধারণা করা হচ্ছিল। পরে মেছো বাঘটি গ্রামের দু-একজনকে তাড়া করলে সবাই এ ব্যাপারে নিশ্চিত হন। এরপর গ্রামবাসী মিলে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের সুনু মিয়ার বাড়ির কাছের ঝোপে ফাঁদ পাতেন। সন্ধ্যার পর মেছো বাঘটি তাতে আটকা পড়ে। আটক বাঘটি দৈর্ঘ্যে প্রায় সাড়ে তিন ফুট ও উচ্চতা আড়াই ফুট।বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার রেঞ্জের রেঞ্জার ইমাম উদ্দিন গতকাল শুক্রবার বলেন, ‘গ্রামবাসীর কাছ থেকে মেছো বাঘ আটকের খবর পেয়ে আমাদের লোকজন ওই রাতেই ঘটনাস্থলে যান। বাঘটিকে উদ্ধার করে রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।’