ফাঁদে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জে শিয়াল ধরার বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে প্রাণ হারিয়েছেন মোজাহার আলী (৪৫) নামের এক কৃষক। গত বুধবার রাতে বিলহামলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় চার-পাঁচজন বলেন, গ্রামে আবদুর রাজ্জাক শিয়ালের উৎপাত থেকে মুরগি রক্ষার জন্য প্রতিদিন রাতে ফার্মের চারপাশে খোলা তারের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ফাঁদ তৈরি করে রাখেন। বুধবার রাতে মোজাহার মাছ ধরতে যান। রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে তিনি ওই বৈদ্যুতিক ফাঁদের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।