ফাঁদে মেছো বাঘের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের নলডাঙ্গায় ফাঁদে আটকা পড়ে একটি মেছো বাঘের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে উপজেলার নরশতপুর গ্রামের বাবুর পুকুরপাড় থেকে আহত অবস্থায় বাঘটিকে উদ্ধার করেন লোকজন। পরে এটি মারা যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শিয়াল মারার ফাঁদে মাঝারি আকারের ডোরাকাটা মেছো বাঘটি আটকা পড়ে। সকালে স্থানীয় লোকজন আহত বাঘটিকে উদ্ধার করে নলডাঙ্গার ইউএনও ও রাজশাহী বন বিভাগকে খবর দেন।