ফাঁস লেগে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার জাফরপুর গ্রামে গত রোববার রাতে দোলনায় দোল খাওয়ার সময় গলায় ফাঁস লেগে অরিত্র বসু (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। অরিত্র বসু জাফরপুর গ্রামের দিপংকর বসুর ছেলে। সে উপজেলার রাজঘাট কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। অরিত্র বসুর দাদা স্বপন কুমার বসু (৫৫) বলেন, অরিত্র বসু রোববার রাত সাড়ে নয়টার সময় তাঁদের থাকার ঘরের দুই জানালায় সিনথেটিকের দড়ি বেঁধে দোলনা তৈরি করে দোল খাচ্ছিল। একপর্যায়ে দড়ি তার গলায় পেঁচিয়ে যায়। এ সময় বাড়ির লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক এ সময় অরিত্রকে মৃত ঘোষণা করেন।