প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জোড়া খুনের মামলার আসামি আজিজুল হককে (৩৫) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, নাটোরের বড়াইগ্রাম থানার জলমন্দ গ্রামের জনৈক নুরুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে ব্যবসা করতেন আজিজুল। ২০০৫ সালের ফেব্রুয়ারিতে বাড়ির মালিক সিরাজুল ইসলামের ঘরে ঢুকে তাঁর দুই মেয়ে পাখি খাতুন ওরফে চাঁদনী (১৩) ও দেড় বছরের সুমাইয়া খাতুনকে ছুরিকাঘাতে খুন করেন আজিজুল।