ফাঁসি কার্যকর করতে অভিজ্ঞদের নিয়ে কমিটি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু হত্যা মামলায় কারাবন্দী পাঁচ আসামির ফাঁসি কার্যকর করতে একটি পর্যবেক্ষণ কমিটি করা হচ্ছে। আজ বুধবার এই কমিটি গঠন করা হতে পারে বলে কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে।সূত্র জানায়, অতীতে যেসব কারা কর্মকর্তা আলোচিত বিভিন্ন ফাঁসির রায় কার্যকর করেছেন, তাঁদের অভিজ্ঞতাকে মূল্যায়ন করে এই কমিটি গঠন করা হবে। কমিটি ফাঁসির সার্বিক কাজ পর্যবেক্ষণ এবং আইনগত দিক পর্যালোচনা ও নির্বিঘ্নে ফাঁসি কার্যকরের ব্যবস্থা করবে।পাঁচ আসামির ফাঁসির রায় কার্যকর করার দিনক্ষণ এগিয়ে আসায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারা অধিদপ্তর ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের উচ্চপদস্থ কর্মকর্তারা গতকাল বৈঠক করেছেন। বেলা ১১টায় প্রথম বৈঠকটি হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।