ফাঁসি কার্যকর বন্ধ করা উচিত: এইচআরডব্লিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সাকা চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির দণ্ড কার্যকর বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠনটি আজ শুক্রবার নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এই মন্তব্য করেছে। এইচআরডব্লিউর এশিয়াবিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মারাত্মক অপরাধগুলোর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা ও বিচারের আওতায় আনা গুরুত্বপূর্ণ। কিন্তু সেই বিচার আন্তর্জাতিক মানসম্পন্ন হতে হবে।’ তিনি আরও বলেন, অন্যায্য বিচার প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারে না। বিশেষ করে যখন মৃত্যুদণ্ডের মতো শাস্তি দেওয়া হয়।
এর আগে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা, মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করার আগে একই আহ্বান জানিয়েছিল এইচআরডব্লিউ।