জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ইউরোপিয়ান (ইইউ) পার্লামেন্টের দক্ষিণ এশিয়াবিষয়ক ডেলিগেশন।
ডেলিগেশনের চেয়ারম্যান জ্যঁ ল্যামবার্ট গতকাল বুধবার বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্তদের ক্ষত পূরণে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)
গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দোষী সাব্যস্ত সাতজনের মধ্যে ছয়জনের মৃত্যুদণ্ড হওয়ায় দক্ষিণ এশিয়াবিষয়ক ডেলিগেশন উদ্বিগ্ন।’
জ্যঁ ল্যামবার্ট বলেন, ‘আমি দক্ষিণ এশিয়াবিষয়ক ডেলিগেশনের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, যুদ্ধাপরাধের অভিযোগে আইসিটির বিচারে আর কাউকে যেন মৃত্যুদণ্ড দেওয়া না হয় এবং মৃত্যুদণ্ড পাওয়া
কারোর যেন দণ্ড কার্যকর করা না হয়। যেকোনো দেশের এ ধরনের পদক্ষেপ হবে ইইউর নীতিবিরোধী।’
ল্যামবার্ট বলেন, ‘প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের পর আমরা এখন রক্তক্ষয়ী প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, যেখানে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটছে। এটা এমন এক সময়ে ঘটল, যখন আসন্ন নির্বাচনে
নাগরিকদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ দরকার।’
মানবতাবিরোধী অপরাধের দায়ে ১২ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়। কেইউএনএ।