ফাঁসি কার্যকরে তুরস্কের উদ্বেগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক। গত রোববার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এটা উদ্বেগের বিষয় যে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরী তাদের আইনি অধিকার প্রয়োগ করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা করার পরও তাদের আবেদন প্রত্যাখ্যাত হয়। এবং ফাঁসির সাজা দেওয়ার বিধানটি এখনো চালু আছে।
এতে বলা হয়, তুরস্ক মৃত্যুদণ্ডের বিধান বন্ধ করেছে। তুরস্ক মনে করে, এ দণ্ড দিয়ে অতীতের ক্ষত নিরাময় সম্ভব নয়। আমরা মনে করি, আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশেরও উচিত যত দ্রুত সম্ভব ফাঁসির দণ্ডের বিকল্প কোনো উপায় বের করা।